বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানবাধিকার ও প্রাণিকল্যাণে এমপি ড. সালাউদ্দিন বাবুর সঙ্গে ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধিঃ / ৮৫৫ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

মানবাধিকার প্রতিষ্ঠা এবং প্রাণিকল্যাণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমেল রাইটস (Foundation for Human and Animal Rights)-এর কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধিদল সম্প্রতি মাননীয় সংসদ সদস্য ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, মানবিক উদ্যোগ এবং অসহায় প্রাণীদের সুরক্ষা ও কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মাননীয় এমপিকে অবহিত করেন।

এ সময় ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সংগঠনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং প্রাণিকল্যাণে পরিচালিত ইতিবাচক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সংগঠনকে উৎসাহ প্রদান করেন এবং ভবিষ্যতে যেকোনো গঠনমূলক ও জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ড. এ.এস.এম. রেজাউল করিম রাজিব, জেনারেল সেক্রেটারি এলিয় সরকার, এক্সিকিউটিভ মেম্বার তানিয়া আক্তার অমি এবং ট্রেজারার ফাতেমা আক্তার ইতিসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় প্রাণীদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ সংগঠনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com