বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাওলার মধ্যপাড়ায় আব্দুর রহমান হেলাল এর নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ, প্রশ্নের মুখে রাজউকের তদারকি

তাছলিমা তমাঃ / ৭০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:০২ অপরাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীর দক্ষিণখান থানার কাওলার মধ্যপাড়া শামসুদ্দিন কন্টাকটার এর বাড়ির দক্ষিণ পাশে আব্দুর রহমান হেলাল একটি বহুতল ভবনের নির্মাণকাজ ঘিরে নকশা লঙ্ঘন ও রাজউকের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ভূমিকম্প ঝুঁকির সতর্কতার মধ্যেও সংশ্লিষ্ট ভবনটিতে অনুমোদিত নকশা ও নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ না করেই কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ভবনটির দ্বিতীয় তলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তৃতীয় তলার কাজ চলছে। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে প্রয়োজনীয় খালি স্থান (সেটব্যাক) না রেখে প্রায় পুরো জমি ব্যবহার করা হয়েছে। এতে ভবিষ্যতে ভবনের নিরাপত্তা ও আশপাশের বাসিন্দাদের ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবন মালিক আব্দুর রহমান হেলাল ও সংশ্লিষ্টরা রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ না করেই নির্মাণকাজ পরিচালনা করছেন বলে এলাকাবাসীর অভিযোগ। তাদের দাবি, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না।
এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট-১৯৫২, টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট-১৯৫৩, ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC)-২০২০-এর বিভিন্ন নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না।
ঘটনাস্থলে কোনো নির্মাণ তথ্যসংবলিত সাইনবোর্ড দেখা যায়নি। এছাড়া শ্রমিকদের নিরাপত্তার জন্য বাধ্যতামূলক সেফটি নেট ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থারও ঘাটতি লক্ষ্য করা গেছে। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে ভবন মালিকপক্ষের প্রতিনিধি নিজেকে প্রকৌশলী পরিচয় দিয়ে দাবি করেন, “প্রতিদিনই রাজউকের ইন্সপেক্টর আসেন।” তবে নকশা সংক্রান্ত প্রশ্নের সন্তোষজনক জবাব না দিয়ে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
অন্যদিকে রাজউকের সংশ্লিষ্ট জোনাল ইন্সপেক্টর অভিযোগ অস্বীকার করে জানান, মালিকপক্ষকে একাধিকবার অনুমোদিত নকশা প্রদর্শনের জন্য বলা হয়েছে। ইতোমধ্যে দুটি নোটিশও প্রদান করা হয়েছে। তিনি বলেন, “এখনও অনুমোদিত নকশা দেখানো হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”
নগর পরিকল্পনাবিদ ও নির্মাণ বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পপ্রবণ এলাকায় নকশাবহির্ভূত বা বিধিমালা লঙ্ঘন করে নির্মিত ভবন জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com