বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের হিফয কনভোকেশন অনুষ্ঠিত হল  

Reporter Name / ৩৩৪ Time View
Update : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ রূহ ইন্টারন্যশনাল স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষে ৫জন শিক্ষার্থীর হিফয সমাপন ও ৫০ জন শিক্ষার্থীর নতুন করে সবক গ্রহণ করাকে সামনে রেখেই এ আয়োজন করা হয়।

সম্প্রতি রাজধানী উত্তরার ফ্যান্টাসি আইল্যান্ড হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রূহ ইন্টারন্যশনাল স্কুলের চেয়ারম্যান, জনাব হাফেজ মুনাইম বিল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ শাইখুল কুররা বাংলাদেশের প্রধান ক্বারী মুহতারাম শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী হাফিজাহুল্লাহ।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্টার জনাব শাহাব উদ্দিন আহমেদ, ঢাকা ইউনিভার্সিটির আরবি বিভাগের প্রফেসর জনাব ডঃ মোঃ মিজানুর রহামান ও সাবেক নেভি কমান্ডার সিদ্দীকুর রহমান সহ আরও উপস্থিত ছিলেন হাফেজ সাইফুল ইসলাম, পরিচালক দারুল ওহী একেডেমী। এ ছাড়াও উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের ভাইস প্রিন্সিপাল শাহাবুদ্দীন আহমেদ, কো- অর্ডিনেটর ইলিয়াস হোসাইন।

এ জমকালো আয়োজনে উপস্থিত ছিল রূহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিয় শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দ।  হেড অব এডমিন এম হাসান, এডমিন অফিসার এ এম রাশেদ এর উপস্থাপনায় এ অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং ছোট্ট সোনামনীদের দারুণ সব পরিবেশনায় মুখরিত ছিল পুরো হলরুম বাচ্চারা পবিত্র কুরআন তিলাওয়াত, ইংরেজি, আরবী নাসীদ, নাটিকাসহ চমৎকার পরিবেশনায় উপস্থিত দর্শকরদের দারুন ভাবে অভিভূত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com