বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি সফল, নেতাকর্মীদের প্রতি এস এম জাহাঙ্গীরের কৃতজ্ঞতা দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন  জামালপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মা- ছেলে সহ ৩ জনের মৃত্যু  ঠাকুরগাঁওয়ে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু বকশীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাঁজিয়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

Reporter Name / ৩০৬ Time View
Update : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩, ৯:৪০ অপরাহ্ন

পরেশ দেবনাথঃ “এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায়” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর উদ্ভোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের।

রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজের অধ্যক্ষ রুহুল আমিন-এর সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রভাষক আব্দুস সাত্তার পাড়-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গোবিন্দ চন্দ্র মণ্ডল, মাহাবুবর রহমান, অনুকূল চন্দ্র মণ্ডল, সুকান্ত মল্লিক, জ্যেষ্ঠ প্রভাষক এসএম শাহাজাহান, প্রদর্শক আলী আব্বাস, সুব্রত বসু, গ্রন্থগারিক তাপস বিশ্বাস, প্রমূখ। অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এইচএসসি ও এইচএসসি (বিএম টি) একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী উপস্থিত ছিল। কলেজের শিক্ষকরা নবীন বরণ অনুষ্ঠান শেষে উদ্ভোধনী ক্লাসের আয়োজন করেন। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের আয়োজনে কলেজে যেন একটা মিলনমেলায় পরিণত হয়ে উঠলো। আনন্দ-উৎফুল্লতায় ভরে উঠলো কলেজ ক্যাম্পাসটি। এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com