প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২২, ৮:৪৩ পি.এম
লালমনিরহাটে ৯৫ বোতল ফেন্সিডিলসহ এক জন গ্রেফতার।

গত(৮ই মার্চ)২০২২ইং মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ এরশাদুল আলম এর সঠিক দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই( নিঃ) মোঃ সফিকুল ইসলাম, সঙ্গীয় অফিসার এএসআই আমজাদ, এএসআই রেজাউল, এএস আই ফারুক, ও সঙ্গীয় ফোর্স সহ হাতীবান্ধা থানাধীন সিংগীমারী ইউপিস্থ উত্তর সিংগীমারী এলাকায় রাএীকালীন অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ কে ৯৫ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ গ্রেফতার করেন হাতীবান্ধা থানার পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলে মোঃ আবুল কালাম আজাদ(২৭),পিতা- মৃত আলতাব হোসেন,সাং-পূর্বসার ডুবি ৯নং ওয়ার্ড থানা হাতীবান্ধা জেলা লালমনিরহাট। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা হয় -মামলা নং-৫ ধারা- ৩৬(১) সারণির (১৪খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়েছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ এরশাদুল আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধ থানার সিংগীমারী ইউপিস্থ উত্তর সিংগীমারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৫বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন হাতীবান্ধা পুলিশ।
Copyright © 2026 Durnityreport24. All rights reserved.