প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২২, ৫:২০ পি.এম
লালমনিরহাটে ৫কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক।

লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিরুল ইসলাম এর নেতৃত্বে এস আই (নিঃ) মোঃ আব্দুস সবুর মিয়া, এএসআই/ মোঃ ফরহাদ হোসেন, এবং সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সহ লালমনিরহাটের সদর থানাধীন বড়বাড়ী ইউপির অন্তর্গত বড়বাড়ী মৌজাস্থ শিমুলতলা বাসস্ট্যান্ডে কুড়িগ্রাম হইতে রংপুর গামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে শ্যামলি কাউন্টারের সামন থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিশেষ কায়দায় স্টিলের পাত দিয়ে তৈরী নির্মান সামগ্রীর ভিতর রক্ষিত অবস্থায় ৫কেজি ১০০গ্রাম গাাঁজাসহ মোঃ সিরাজুল ইসলাম,নামের এক জনকে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন সিরাজুল ইসলাম(৩০),পিতা মৃত আকবর আলী,গ্রামঃ কিশামত শিমুলবাড়ী থানা ফুলবাড়ী,জেলা কুড়িগ্রাম। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট থানায় একটি মামলা হয়।
লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী মৌজাস্থ শিমুলতলা বাসস্ট্যান্ডে এলাকা হইতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫কেজি ১০০গ্রাম গাাঁজাসহ এক জনকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
Copyright © 2026 Durnityreport24. All rights reserved.