স্টাফ রিপোর্টারঃ রাজধানীর ভাটারা থানাধীন বসুমতি এলাকায় আবুল খালেক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পাশেই প্রকাশ্যে জুয়ার আসর পরিচালনার অভিযোগ উঠেছে “কানা পলাশ” নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নিকটবর্তী একটি চটপটির দোকানের পাশে নিয়মিতভাবে এই জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে অভিযুক্ত ব্যক্তি।
এলাকাবাসীর অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের এত কাছে এ ধরনের অবৈধ কার্যক্রম চলায় ছাত্রছাত্রীদের উপর নেতিবাচক প্রভাব পড়ছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে কথা বলা হলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন বলে জানান। তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী দ্রুত এই জুয়ার বোর্ড বন্ধ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে করে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ রাখা যায়