তামান্না আক্তারঃ রাজধানীর নিকুঞ্জ-২ আবাসিক এলাকার একমাত্র খেলার মাঠ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শিশু-কিশোরদের ব্যবহারের এই মাঠেই ১৫ দিনব্যাপী 'বৈশাখী মেলা' আয়োজনের প্রস্তুতি চলছে। মাঠটির পাশেই রয়েছে নিকুঞ্জ কেন্দ্রীয় মসজিদ ও একটি কওমি মাদ্রাসা।
মেলার উচ্চশব্দ, গান-বাজনা ও ভিড়-ধর্মীয় ও শিক্ষার পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে মেলা চললে মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র বলছে, আয়োজক হিসেবে নিকুঞ্জ-২ কল্যাণ সমিতির নাম সামনে থাকলেও কার্যত মেলার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির বাবু, বিএনপির নেতা নজরুল সরকার ও মারাদ মজুমদারসহ কয়েকজন।
এ নিয়ে সমিতির ভেতরেও মতভেদ দেখা দিয়েছে। এক অংশ মেলার পক্ষে থাকলেও অন্য অংশ সরাসরি বিরোধিতা করছে।
এ প্রসঙ্গে জহির বাবু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'আওয়ামী লীগ আমলেও এই মাঠে মেলা হয়েছে। এবারই প্রথম নয়।
বৈধ প্রক্রিয়া হলে হবে, না হলে হবে না। বিএনপির কেউ এখানে সম্পৃক্ত নয়। সমিতি ও পুলিশের অনুমতি পেলে মেলা হবে, না পেলে হবে না। ১৫ দি