মেট্রো প্রতিনিধিঃ খুলনার ফুলবাড়ি গেট এলাকার দারোগা বাজারে শনিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি।অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সথে কথা বলেন।পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।