নঈমুল আলমঃ ১৩ নভেম্বর বৃহস্পতিবার খুলনা মহানগরীতে ওএমএস এর ৮ টি ওয়ার্ডের (১,২,৩,৪,২১,২২,২৮,৩০)ডিলার পয়েন্টগুলোতে তথ্য অনুসন্ধানে দেখতে পাওয়া যায,ডিলার পয়েন্টগুলতে ওএমএস এর চাল আটা সল্পমুল্যের সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছ।এই ওয়ার্ডের পয়েন্টেগুলোতে শত শত অসহায় নারী-পুরুষ নিয়মিতভাবে চাল আটা সংগ্রহ করছেন।
তথ্য অনুসন্ধানী ওএমএস এর ডিলার সমুহ-মেসার্স ডাইমন্ড ব্রাদার্স,মেসার্স রওশন এন্টারপ্রাইজ,মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ, মেসার্স এস এম ট্রেডার্স, মেসার্স কনিকা এন্টারপ্রাইজ, ফাতেমা এন্টারপ্রাইজ,মেসার্স হাবিব এন্টারপ্রাইজ এবং (মেসার্স মুন এন্টারপ্রাইজ, মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজ )।
ওএমএস এর এই ডিলাররা জানান, ওএমএস এর পণ্য অর্থাৎ চাল আটা প্রতিদিন সকাল থেকেই জনগণ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে নির্ধারিত মুল্যে চাল-আটা ক্রয় করছেন।একাধিক ক্রেতা জানান,বাজারের তুলনায় এখানে কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তিতে আছেন।
মহানগরীর এই ৮টি ওয়ার্ডের তদারকি কর্মকর্তারা হলেন-অসীম কুমার,মমতাজ পারভীন,ওয়াহেজুর রহমান এবং তরুন বালা। তদারকি কর্মকর্তারা বলেন, ভুক্তভোগীতদারকিদের মাঝে সুষ্ঠুভাবে ভাবে চাল আটা বিতরণ হচ্ছে।
কমাকর্তারা আরও বলেন,প্রতিদিন ডিলার পয়েন্টে ১টন চাল ও ১ টন আটা বরাদ্দ রয়েছে।নির্ধারিত মুল্য প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ব্যাক্তি সর্বোচ্চ ৫ কেজি চাল ৫ কেজি আটা কিনতে পাচ্ছেন।
কর্মকর্তারা আরও বলেন,যখন ভিড় বাড়ে (৩০০-৩৫০ জনের), তখন সবার পরমর্শে মাথাপিছু ৩ কেজি চাল ও ৪ কেজি আটা বিক্রি করা হয়-যাতে বেশি সংখ্যক মানুষ এই সুবিধা পেতে পারেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন বলেন,সঠিক ও সুষ্ঠুভাবে মহানগরীতে ওএমএস এর চাল আটা বিতরণ হচ্ছে।