সাভার উপজেলার তেতুলঝোড়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে ফাউন্ডেশন ফর হিউম্যান এন্ড এনিম্যাল রাইটস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির নির্বাহী পরিচালক, কবি ও সাংবাদিক এলিয় সরকার (স্বপন)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. ইমরান হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজসেবক হাজী মো. মহীউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক মো. আইয়ুব আলী কুটি, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, শিক্ষানুরাগী মো. আলী রেজা টিটু এবং ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি তানভির রহমান সুমন।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা ও নিরলস পরিশ্রম করেন স্বেচ্ছাসেবক শাহরিয়ার অয়ন ও তানিয়া আক্তার অমিসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন বিদ্যালয়ের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
শিক্ষা উপকরণ বিতরণের সময় “মানবতার জয় হোক” স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানের সভাপতি শিক্ষার্থীদের আগামী দিনের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানান।
এদিকে, ফাউন্ডেশন ফর হিউম্যান এন্ড এনিম্যাল রাইটসের নির্বাহী পরিচালক এলিয় সরকার (স্বপন) ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।