তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অত্র থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক মামলার আসামিদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ রাফি (২২) ২. মোঃ আব্দুল্লাহ (২১) ৩. কাব্য রহমান (১৯) ৪. মোঃ আল আমিন (২৬) ৫. মোঃ আল আমিন ওরফে ডেঞ্জার আল আমিন (২৫) ৬. আবরার আবেদীন খান (২১) ৭. মোঃ আশরাফ আলী (২৬) ৮. মোঃ মাহিম দেওয়ান (১৯) ৯. মোঃ জনি (১৯) ১০. মোঃ আবুল হাসান (২০) ১১. মোঃ মামুন (৩৫) ১২. মোঃ পারভেজ (৩৩) ১৩. মোঃ জিসান (২০) ১৪. মোঃ মোশারফ হোসেন (২৭) ১৫. রাবায়াত ইসলাম (২৩) ১৬. মোঃ নাহিদ (২৬) ১৭. মোঃ একরামুল হক সম্রাট (২৬) ১৮. সিজান (২০) ১৯. তাসকিম খান (২১) ২০. মোঃ রিয়াদ খান (২১) ২১. শ্রী অমূল্য রবী দাস (৪৫)
উদ্ধারকৃত মালামাল
গ্রেফতারের সময় আসামিদের হেফাজত থেকে—২৪ (চব্বিশ) পুরিয়া হেরোইন, ১ (এক) বোতল মদ,৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেট,
চুরি যাওয়া LINNEX ব্র্যান্ডের ১ (এক) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।