খিলক্ষেত পশ্চিম পার্শ্বে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা রিজেন্সি হোটেল এর সামনে থেকে চেকপোস্ট বসিয়ে মোঃ গোলাম মাওলা কায়েছ (৫৭), মোঃ নাসিম রেজা (৩০), মোঃ আবুল কালাম আজাদ (৪০) ও মোঃ পিয়ার হোসেনকে (৪২) গ্রেফতার করা হয়। ৩ টি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড এ্যামোনিশনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১।
এবং একটি মাইক্রোবাস জব্দ করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তাদের কাছে থেকে ১টি পিস্তল (দেশী আগ্নেয়াস্ত্র) ১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ২টি ওয়ান শ্যুটারগান (দেশী আগ্নেয়াস্ত্র), ২টি কার্তুজ, ১টি মাইক্রোবাস, ১টি চাবি, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, নগদ টাকা উদ্ধার করা হয়। (সংগৃহীত পোস্ট)