মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর খিলক্ষেত থানাধীন বাউলা ও বটতলা বাজার এলাকায় ০৪টি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ২,৪৫,০০০/- টাকা জরিমানা।

Reporter Name / ৪৭০ Time View
Update : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ৯:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ডিএমপি, ঢাকার বেশ কিছু ফেক্টরী ওজনে কম দেয়াসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য, জুস তৈরী করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে।

এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ ডিসেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক ০৯৩০ ঘটিকা হতে ১৩০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপির খিলক্ষেত থানাধীন মা বেকারী এন্ড কনফেকশনারী, টাঙ্গাইল সুইট্স, সোহাগ বেকারী এন্ড কনফেকশনারী, সুফিয়ান বেকারী এন্ড কনফেকশনারীতে এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ এবং বিএসটিআই এর নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত প্যাকেটে ওজন পরিমাপে কম দেওয়া এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য তৈরী করার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১), ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২, বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ও ৩১ ধারা মোতাবেক *১) মা বেকারী এন্ড কনফেকশনারী এর দোষী ব্যক্তি মোঃ শরিফুল ইসলাম (৩৫), থানা-খিলক্ষেত, ডিএমপি, ঢাকা’কে ৮০,০০০/- টাকা, ২) টাঙ্গাইল সুইট্স এর দোষী ব্যক্তি শ্রী নিখিল সরকার (৫৫), থানা-খিলক্ষেত, ডিএমপি, ঢাকা’কে ১,০০,০০০/- টাকা, ৩) সোহাগ বেকারী এন্ড কনফেকশনারী এর দোষী ব্যক্তি মোঃ কুতুব উদ্দিন (৩২), থানা-খিলক্ষেত, ডিএমপি, ঢাকা’কে ২০,০০০/- টাকা এবং ৪) সুফিয়ান বেকারী এন্ড কনফেকশনারী এর দোষী ব্যক্তি মোঃ নান্নু মিয়া (৪৮), থানা-খিলক্ষেত, ডিএমপি, ঢাকা’কে ৪৫,০০০/- টাকা সহ সর্বমোট ২,৪৫,০০০/- টাকা* জরিমানা করা হয়।

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com