শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম করলো অশ্রু বাহিনী

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৯:৪৬ অপরাহ্ন

জেলা প্রতিনিধি, পিরোজপুর : আজ (২৪ জানু.) আনুমানিক বেলা ১২ টায় পিরোজপুর সদর উপজেলার ১নং শিকদারমল্লিক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়জুজখোলা কুমিরচিড়া মন্ডলবাড়ি এলাকায় বৈঠাকাটা ডিগ্রি কলেজের সহকারী অধ‍্যাপক কামরুজ্জামান হাওলাদার সেলিমকে সন্ত্রাসী অশ্রু বাহিনী মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তিনি পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তিনি উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সি. যুগ্ম সাধারণ সম্পাদক ও একই এলাকার বাসিন্দা। তিনি জুজখোলা বড়বাড়ি স. প্রাথমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি ও এলাকার সামাজিক কর্মকান্ডে জড়িত। এছাড়া সর্বজন শ্রদ্ধেয় ভদ্রলোক বলে পরিচিত।

অশ্রু বাহিনীর প্রধান অশ্রু হাওলাদার (৪০) ওরফে কোপা অশ্রু ওরফে বাবা অশ্রু’র নেতৃত্বে উক্ত এলাকায় আগে থেকেই ওৎ পেতে থাকে। গাছ কেটে নিয়ে যাচ্ছে এরকম খবর পেয়ে উক্ত কামরুজ্জামান সেলিম ঘটনাস্থলে পৌছামাত্র ধারালো অস্ত্র নিয়ে অশ্রুবাহিনী তাকে এলোপাতারী কোপাতে থাকে। তিনি হাত দিয়ে কোনরকমে মাথা রক্ষা করেন। তার আর্ত চিৎকারে স্থানীয় দু’জন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে পিরোজপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন ও হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসার খোজখবর নেন। মামলার বিষয়টি (রিপোর্ট লেখা পর্যন্ত) প্রক্রিয়াধীন। উক্ত ইউনিয়নের চেয়ারম‍্যান ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ‍্যাডঃ শহীদুল ইসলাম আহতের পরিবারকে ফোন করে খোজখবর নেন ও উপযুক্ত বিচার প্রাপ্তির আশ্বাস দেন। জেলা আওয়ামীলীগসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ আহত কামরুজ্জামানকে দেখতে হাসপাতালে যান এবং বিচার দাবী করেন। এ ব‍্যাপারে পিরোজপুর সদর থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন ওরা খারাপ লোক। ওদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান তিনি।
বিভিন্ন সূত্রে জানা গেছে উক্ত অশ্রু এলাকায় বাবা অশ্রু ও কোপা অশ্রু নামে পরিচিত। ডিস ব‍্যবসার পাশাপাশি সে ইয়াবার ব‍্যবসা নিয়ন্ত্রণ করে। সে নিয়মিত ইয়াবা সেবন করে। এলাকার ইয়াবা সেবনকারি ও বিক্রেতাদের নিয়ে সে এক বাহিনী তৈরী করেছে যারা অশ্রু বাহিনী নামে পরিচিত। এলাকায় সে এক মুর্তিমান আতঙ্ক। যখন তখন যাকে তাকে মারধর করে ও গুলি করার হুমকি দেয়।

প্রিয় শিক্ষককে কুপিয়ে আহত করার ঘটনায় নিন্দার ঝড় বয়ে গেছে।এ ঘটনায় উক্ত এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com