শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

(BOMA) র দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতি সাধারণ সম্পাদক সহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ৯:২৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

দেশের অনলাইন পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টোটাল নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক এ্যাড. মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডটকমের সম্পাদক নাছিমা খান মন্টি। গত শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার কিং-ফিসার রেস্টুরেন্টে এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন ৯ সদস্যের আংশিক এ কমিটি নির্বাচিত হয়। পরবর্তীতে বাকি পদ গুলোতে আলোচনা সাপেক্ষ্যে পুরণ করা হবে।

নির্বাচিতদের মধ্যে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জয়ন্ত আচার্যে, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত জ্বামান স্বপন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য একেএম শরিফুল ইসলাম খান, মোঃ কামাল হোসেন, সৌমিত্র দেব ও সাব্বির আহমেদ রনি।

সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে এ্যাড. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম যেভাবে বিকশিত হয়েছে তাতে আগামীতে বিশ্বে একমাত্র গণমাধ্যম হিসেবে অনলাইন গণমাধ্যম স্বীকৃতি পাবে। এজন্য আগামীতে বাংলাদেশের সবগুলো অনলাইন গণমাধ্যম যাতে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃত্বে একটি ছাতার নিচে একত্রিত হয়, সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

তিনি বলেন, এক্ষেত্রে আমি স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে সরকারের যেকোন ধরণের সহযোগিতা নিয়ে হলেও সংগঠনটিকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে উপস্থিত সকল সদস্য ও নেতৃবৃন্দের সহযোগিতাও চান তিনি। এসময় পরবর্তীতে এই কমিটি বর্ধিত করে আরও বেশি সংখ্যক সদস্যকে কমিটিতে যুক্ত করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, আমাদের অর্থনীতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, সেলিম ওমরাও খান সিইও সিটিজেন টিভি,মীর আব্দুল আলিম, সেলিম কবির সভাপতি উত্তরা প্রেস ক্লাব, জুয়েল আনান্দ সিইও ঢাকা টিভি, এইচ আর হাবীব সম্পাদক সারাদেশ২৪.কম, সৈয়দ হোসেন সৈকত, সাব্বির আহমেদ রনি, মোহসীন দিনু, খালেদ সাইফুল্লাহ, কামরুল হাসান শান্ত, এসএম আকাশ, সজিব খান, আইরিন খানসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ। দ্বি- বার্ষিক এ সাধারণ সভায় এসোসিয়েশনের ‘অপ্রতিরোধ্য’ নামে একটি স্যুভেনীরের মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com