শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রাজধানীতে বাসচাপায় ট্রাফিক সদস্য নিহত

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৬:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর সূত্রাপুর এলাকায় ভিক্টোরিয়া পার্কের সামনের রাস্তায় বাসচাপায় হেমায়েত হোসেন (৫০) নামে এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দায়িত্বরত অবস্থায় ভিক্টোরিয়া পরিবহনের একটি বাস চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত হেমায়েত হোসেনের বাড়ি নড়াইল কালিয়া উপজেলার বাবরা গ্রামে। বর্তমানে ট্রাফিক পূর্ব বিভাগের ওয়ারী জোনে কর্মরত ছিলেন।

ওয়ারী ট্রাফিক জোনের সার্জেন্ট আরিফ উদ্দিন তালুকদার বলেন, মঙ্গলবার সকালে ভিক্টোরিয়া পার্কের সামনের রাস্তায় দায়িত্বরত ছিলেন হেমায়েত। সেখানে ভিক্টোরিয়া ক্লাসিক পরিবহনের একটি বাস পেছন দিকে ঘুরাচ্ছিল। তখন ওই বাসের নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ঘাতক বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com