শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন

Reporter Name / ৩২৩ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ১:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। তবে কারা এই আগুন ধরিয়েছে তাদের এখনো চিহিৃত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে।

ওসি বলেন, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল জ্বালিয়েছে দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করা হচ্ছে, আগামীকাল খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

এর আগে ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। একই দিন ৩০ জনের নাম উল্লেখ করে বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। শুনানিকে কেন্দ্র করে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com