সবুজ খানঃ খুলনায় ১১জুলাই ( শনিবার ) থেকে শুরু হয়েছে মাসব্যাপি বৃক্ষমেলা। এবারের মেলায় থাকছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আকর্ষণীয় গাছ।
খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্ভোধন র্যালী করা হয়।
র্যালী উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও বন বিভাগের কর্মকর্তাসহ আরও অনেকে। বৃক্ষমেলা শুরু হওয়ার আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজক।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান বলেন, খুলনায় মাসব্যাপি বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগসহ সরকারি ৫টি স্টলসহ মেলায় মোট ৬২টি স্টল আছে।