শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহত

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন

মেট্রো প্রতিনিধিঃ খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা নিহতখুলনায় দুর্বৃত্তের গুলিতে রাশিকুল আলম রাশু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রাশু খুলনা মহানগর যুবদল নেতা ও নগরীর দেয়ানার বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আলমের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় রাশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

‎প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাশিকুল আলম রাশু দৌলতপুর কল্পতরু মার্কেটের একটি দোকানের মধ্যে কেরামবোর্ড খেলছিলেন।

এ সময় দুই-তিন যুবক উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। তিনটি গুলি তার মাথা ও ঘাড়ে বিদ্ধ হয়। এ সময় আতঙ্কে মার্কেটের দোকানপাট বন্ধ হয়ে যায়।

পরে স্থানীয়রা রাশুকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই রাশিকুল আলম রাশুর মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় বলেন, কী কারণে ও কারা রাশিকুল আলম রাশুকে হত্যা করেছে তার তথ্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com