শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলা

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬, ২:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার (রাত) আনুমানিক সাড়ে আটটার দিকে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের পিছনে অবস্থিত তার বাসায় একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত জয়নাল আবেদীনের বাসায় এসে হামলা চালায়। হামলাকারীরা বাসার জানালা ভাঙচুর করে এবং ভেতরে থাকা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা জয়নাল আবেদীনকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ উঠেছে। তবে ঘটনার সময় তিনি বাসায় উপস্থিত ছিলেন না।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, এর আগেও একবার দুর্বৃত্তরা একইভাবে জয়নাল আবেদীনের বাসায় হামলা চালিয়েছিল। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com