শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

উত্তরায় তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৬ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

তাছলিমা তমাঃ আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানীর উত্তরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বিশাল জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ৩টায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আগামী দিনের জনসমাবেশকে সফল, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়—দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন,

“আমরা সবাই ধানের শীষের মালিক। এটি শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। যারা একদিনও বিএনপি করেছে, তারাও এই দলের মালিক।”

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে উত্তরায় যে জনসমাগম হবে, তা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে। এজন্য নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

এস এম জাহাঙ্গীর বলেন, চেয়ারপারসনের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে স্টেজের সামনে বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হবে, নির্ধারিত দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে অংশ নিতে হবে এবং কোনো বিশৃঙ্খল আচরণ করা যাবে না।

তিনি সকল নেতাকর্মীদের বিকেল ৪টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানান।

প্রস্তুতি সভা থেকে নেতাকর্মীরা আগামী দিনের জনসমাবেশ সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com