শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

উত্তরখানে মাদক, জুয়া ও চুরি বিরোধী র‍্যালি ও পথসভা: সচেতন নাগরিকদের শপথ—“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”

Reporter Name / ১১৩ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ আজ (২৪ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরখান চাঁনপাড়ায় অনুষ্ঠিত হয়েছে মাদক, জুয়া ও চুরি বিরোধী র‍্যালি ও পথসভা। “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল হক, ওসি (তদন্ত)সহ থানার অন্যান্য কর্মকর্তা। তারা বলেন, মাদক, জুয়া ও চুরি সমাজের জন্য এক “মরণব্যাধি”, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের পথে ঠেলে দেয়। এই অপসংস্কৃতি রোধে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনকে সমন্বিত ভূমিকা রাখতে হবে।
র‍্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত সকলে শপথ নেন—
“আমরা কেউ মাদক গ্রহণ করবো না, মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বর্জন করবো এবং মাদকমুক্ত সমাজ গড়বো।”

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে, যা উত্তরখানে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।


🟩 দুর্নীতির রিপোর্ট ২৪.কম
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com