শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

উত্তরায় WINDY গ্রুপের ভল্ট থেকে এক কোটি টাকা চুরি: উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে দুই আসামী গ্রেফতার, উদ্ধার ৫৮ লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিবেদকঃ / ১৯৪ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন WINDY গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় মূল হোতাসহ দুই আসামীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন—

১️⃣ মোঃ রাশেদ নিজাম (৩৭), পিতা-মোঃ মীর হোসেন, মাতা-রোকেয়া বেগম, স্থায়ী ঠিকানা—জগতপুর, থানা লাকসাম, জেলা কুমিল্লা; বর্তমান ঠিকানা—বাসা নং ৩/এ, রোড নং ১৭, নিকুঞ্জ, খিলক্ষেত, ঢাকা।

২️⃣ মোঃ সাইদুর রহমান (৪৩), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, মাতা-আম্বিয়া খাতুন, স্থায়ী ঠিকানা—মুঙসিকান্দি, থানা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ; বর্তমান ঠিকানা—বাসা নং বি/৪২, বাজার রোড, ব্যাংক কলোনী, সাভার, ঢাকা।

ঘটনার সূত্রে জানা যায়, WINDY গ্রুপে ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন মোঃ রাশেদ নিজাম। গত ৩ ও ৪ অক্টোবর অফিসের ভল্ট থেকে কৌশলে এক কোটি টাকা নিয়ে পালিয়ে যান তিনি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি অফিসের লকারের চাবি ব্যবহার করে ভল্ট খুলে নগদ টাকা নীল ব্যাগে করে নিয়ে যান।

ঘটনার পর অফিস কর্তৃপক্ষ টাকার হিসাব মিলিয়ে দেখে মোট এক কোটি টাকা চুরি হয়েছে। এ ঘটনায় WINDY গ্রুপের ডিজিএম (অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) মোঃ হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা (নং-০৮, তারিখ-০৮/১০/২০২৫, ধারা ৩৮১/১০৯ দণ্ডবিধি) দায়ের করেন।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ১৪ অক্টোবর পল্লবী এলাকা থেকে রাশেদ নিজামকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়। তার দেওয়া তথ্যমতে পুলিশ সাভার ব্যাংক কলোনী এলাকা থেকে তার সহযোগী মোঃ সাইদুর রহমানকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে আরও ২৮ লক্ষ ৮৪ হাজার টাকা উদ্ধার করে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম মোল্লা জানান,

> “চুরি হওয়া টাকার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বাকি টাকাগুলো উদ্ধারের চেষ্টা চলছে।”

👉 উদ্ধারকৃত মোট টাকা: ৫৮,৮৪,০০০/- টাকা

👉 চুরি হওয়া মোট টাকা: ১,০০,০০,০০০/- টাকা

পুলিশের দ্রুত ও সফল অভিযানে WINDY গ্রুপ কর্তৃপক্ষ কৃ

তজ্ঞতা প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com