মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সোনাইমুড়ী ইউপি চেয়ারম্যান, আ.লীগ সভাপতি সহ ৬ জনের সশ্রম কা রা দ ন্ড 

Reporter Name / ৪৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৮:৪০ পূর্বাহ্ন

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ নোয়াখালীতে সি আর মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ছয় জন কে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেক কে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এ এন এম মোর্শেদ এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশ্রাফুল আলম চৌধুরী কামাল, প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া, মাহবুবুল আলম জাবেদ (সাবেক মেম্বার), এইচ এম শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম মিলন।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো.শাহ আলম। তিনি বলেন, বুধবার বিকেলে একটি সি আর মামলায় দন্ডবিধি ৩৬৫ ধারায় আসামিদের উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন।২ বছরের কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় আসামিদের প্রত্যেক কে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com